৭:৪৮ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেইসবুকে প্রচার করায় আদালতে মামলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রীদের ছবি বিকৃত করে জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ফেইসবুকে প্রচার করার অভিযোগে ওলামালীগের এক কর্মী ক্বারি আবুল বাশার বাদী হয়ে ৩ ব্যক্তি নামে সুনামগঞ্জ আদালতে গত রোববার একটি মামলা দায়ের করেন। এঘটনায় জেলাজুড়েই চলছে ব্যাপক সমালোচনার ঝড় বইছে।
জানা যায়, গত বছরের ২০ অষ্টোবর ২০১০ থেকে ২৫ জানুয়ারি ২০২১ পযন্ত বিভিন্ন তারিখে ছাতক উপজেলার জাউয়াবাজার সাহিত্যিক পাড়া গ্রামের কদরিছ আলীর পুত্র আব্দুর রহমান, একই উপজেলার উত্তর খুরমা ইউপির আলমপুর গ্রামের মৃত জহুর আলীর পুত্র সেলিম সরদার ও সিলেটের বিয়ানিবাজার উপজেলার রামদা কালিমলিক গ্রামের আছাদুর রহমান চৌধুরীর কন্যা চৌধুরী তাহমিনা রহমানের বিরুদ্ধে ফেইসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যনার আকৃতি তৈরি করে সামাজিক যোগাযোগে মাধ্যমে প্রচার করায় মান সম্মান হানিকর ঘটনা ঘটায়। ৫৭/২০২১(ছাতক) বা,দ,বিঃ আইনের ৫০০/৫০১/৪২৪/৩০৭/৫১১/১৫৩/(এ ) / ৩৪ ধারার অপরাধ সংগঠন করেছেন। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে ছাতক ওলামালীগের সত্রিুয় সদস্য কমী ক্বারি আবুল বাশার বাদী ৩ ব্যক্তি নামে আমল গ্রহনকারি জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ছাতক আদালতে পিটিশন মোকদ্দমা মামলা দায়ের করেন।
জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আসামীদের বিরুদ্ধে ছাতক থানার ওসিকে তদন্ত পুবক প্রতিবেদন দাখিলের নিদেশ দেন। এব্যাপারে মামলা বাদী ক্বারি আবুল বাশার জানান, দেশের চারবারের সফল প্রধানমন্ত্রী জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাসহ মন্ত্রীদের ছবি গ্রাফিস ডিজাইনের মাধ্যমে বিকৃত করে ব্যনার বানিয়ে সামাজিক যোগাযোগে মাধ্যম তাদের ফেইসবুকে আইডি দিয়ে প্রচার ও প্রকাশ করে ফৌজদারি অপরাধ করেন তারা। এ ব্যাপারে ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দীন এ মামলা দায়েরের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আদালতের নিদের্শনা মোতাবেক তদন্তসাপেক্ষে প্রতিবেদন দাখিল করা হবে।