শুক্রবার, জুন ৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৫ অক্টোবর ২০ ২০
৯:৪৪ পূর্বাহ্ণ

কমলগঞ্জে ইয়াবা সহ আটক ১

আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াবা সহ এক যুবককে আটক করেছে পুলিশ। 
সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের উষাদেবী ব্রীজের উপর থেকে থাকে আটক করা হয়। 
জানা যায়,কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমানের নির্দেশে ওসি (তদন্ত) সুদীন চন্দ্র দাসের নেতৃত্বে এএসআই হামিদুর রহমান ও এএসআই আয়েছ মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ শ্রীসূর্য গ্রামের মোসা মিয়ার ছেলে মুহিবুর রহমান (৩০) কে ১শত পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। 
এ ব্যাপারে ওসি আরিফুর রহমান ১শত পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটক মুহিবুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে বলে জানান।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ