ছাতক প্রতিনিধি::
৭:৫৬ অপরাহ্ণ
ছাতক থানায় ভাংচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় ৯ আসামির রিমান্ড
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক রিসোর্টে আটকের ঘটনায় ৪ এপ্রিল মামুনুল হক সমর্থকদের হামলায় ছাতক থানার সেবা চত্বর ভাংচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় রোববার ৯ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আসামিরা হলেন, জয়নাল আবেদীন (২৮), রাজন আহমদ (২৬), একরাম হোসেন (২২), সামছুদ্দিন (২৩), সুমন আহমদ (২০), আলী হোসেন (২৮), মোস্তাফিজুর রহমান ফাহিম (১৯), জনি আহমদ (১৯) ও আবুল হোসেন (৩০)। এরা সকলেই হামলার সময় পুলিশের হাতে আটক হয়েছিলেন। ৪ এপ্রিল রাতে মামুনুল হককে আটকের ঘটনায় বিক্ষোভ মিছিল শেষে ছাতক থানায় হামলা চালায় হেফাজতে ইসলামের কর্মী সমর্থকরা। হামলায় থানার সেবা চত্বর ব্যাপক ভাংচুর করা হয় এর আগে মিছিলকারিদের হামলায় চার জন পুলিশ সদস্য আহত হন। এসময় হেফাজতে ইসলামের ৯জনকে আটক করে পুলিশ। এঘটনায় ছাতক থানার এসআই আনোয়ার মিয়া বাদী হয়ে ৯৪জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। ছাতক থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন রিমান্ডের সত্যতা নিশ্চিত করে জানান, অন্যান্য হামলাকারীদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে রোববার এ মামলায় সাজু আহমদ নামের আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেইসবুকে কটুক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা রয়েছে। এসআই মাহিন উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের…
লোভাছড়া কোয়ারি দ্রুত চালু ও সীমান্তে শ্রমিক হ'.ত্যা…
নবায়নযোগ্য জ্বালানিতে বরাদ্দ বৃদ্ধির আহ্বান
ইতালির মিলানে বৃহত্তর সিলেট এসোসিয়েশনের কমিটি গঠন
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত মাহমুদা আক্তার
১৬ বছরে পদার্পণে কমলগঞ্জে কমলকুঁড়িরপত্রিকাট মোড়ক উন্মোচন
হাজার শয্যার হাসপাতাল, কোম্পানীগঞ্জে স্থান দেখল চীনের প্রতিনিধি…
কুলাউড়ার সাবেক এমপি আব্দুল মতিন আর নেই
শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বেই বাংলাদেশ পুনর্গঠিত হয়েছিল:খন্দকার মুক্তাদির
শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা…
চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য…
কোম্পানীগঞ্জে স'.ন্ত্রাসী হাম'লায় আ'হত শ্রমিক নেতা আবুলের মৃ'.ত্যু
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ