৩:১৫ পূর্বাহ্ণ
ভোলাগঞ্জে ইন্তাজ আলী হত্যার পলাতক আসামি গ্রেফতার
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ (আদর্শ গুচ্ছগ্রাম) ইন্তাজ আলী হত্যার পলাতক আসামি দুলাল মিয়াকে (৩৮) গ্রেফতার করেছে র্যাব। সে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ (আদর্শ গুচ্ছগ্রাম) এর মৃত আঃ কাদিরের ছেলে।
জানা যায়, ১০ মে বিকেলে র্যাব-৯ এর ব্যাটালিয়ন-০৯, সিপিসি-৩, (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ ও এএসপি মোঃ আব্দুল্লাহ এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার মঙ্গলপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়।
নিহত ইন্তাজ আলীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, এখনো অন্য আসামীরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। পরে গ্রেফতারকৃত আসামিকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কেএম নজরুল জানান,তদন্ত সাপেক্ষে অন্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।