শুক্রবার, জুন ৫, ২০ ২৬
বিশ্বনাথ প্রতিনিধি::
২৬ মে ২০ ২১
১২:৩৮ পূর্বাহ্ণ

বিশ্বনাথে শিক্ষকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার : থানায় জিডি

সিলেটের বিশ্বনাথে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার ও মিথ্যে কল্পকাহিনী ছড়িয়ে দেয়া হয়েছে। এ অভিযোগে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, (নং-১১৮)। আজ মঙ্গলবার এ ডয়েরিটি করেন উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষক ও শিমুলতলা গ্রামের মৃত আবদুল মতিনের ছেলে মো. জাকারিয়া।

ডায়েরিতে প্রকাশ, গেল ২১ থেকে ‘পর্দার আড়ালে’ নামীয় ফেসবুক আইডিতে উনার নিজের ছবিসহ বিভিন্ন ধরণের কুরুচিপূর্ণ মিথ্যে, বানোয়াট কল্পকাহিনী ছড়ানো হচ্ছে। এতে সামাজিক ভাবে তিনি ও তার পরিবার বিব্রত ও হেয়প্রতিপন্ন হচ্ছেন। অসৎ উদ্দেশ্য পরিচালনা করা ফেক আইডি’র মাধ্যমে অজ্ঞাত ব্যক্তির দ্বারা তিনি ও তার পরিবারের সদস্যদের মানহানি ও ক্ষয়ক্ষতির আশংঙ্কা করছেন তিনি। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, সাধারণ ডায়েরির আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ