শুক্রবার, জুন ৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১০ ডিসেম্বর ২০ ২০
১১:৪৯ অপরাহ্ণ

সিলেটে সিল জালিয়াতি চক্রের তিন সদস্য গ্রেফতার

সিলেটে সিল জালিয়াতির চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বেলা আনুমানিক ৩ টার দিকে নগরীর সুরমা মার্কেটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে সিলেট মহানগর পুলিশের প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, অভিযানের সময় সিলেটের বিভিন্ন সরকারী ও বে সরকারী প্রতিষ্ঠানের নামে ৩৮ টি ভুয়া সিল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের গোলাপগঞ্জের জমির আলীর পুত্র মুজিবুর রহমান (৩৫), মোগলাবাজারের দুদু মিয়ার পুত্র ইসলাম উদ্দিন (৩৫) ও একই এলাকার লালা মিয়ার পুত্র রাসেল মিয়া (৩২)।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তাদেরকে আটকের পর সিলেটের কোতোয়ালি মডেল থানার মামলা (নং-২৭, তাং-০৯/১২/২০২০খ্রি, ধারা-৪১৯/৪৭৩/৪৮৩/৪৮৪) দায়ের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ