৭:১৭ অপরাহ্ণ
বিশ্বনাথে মিথ্যা মামলা করে ২১১ ধারায় বিপাকে এক নারী
সিলেটের বিশ্বনাথে মিথ্যা মামলা করে ২১১ ধারায় বিপাকে রয়েছেন এক নারী। ওই নারী উপজেলার দৌলতপুর ইউনিয়নের চানপুর গ্রামের মনুফর আলীর স্ত্রী মোছা. আছিয়া বেগম (৫০)। তিনি পূর্ব বিরুধের জের ধরে ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি ৫জনকে আসামি করে ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৪২/৫০৬ (২) ধারায় সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। (মামলা নং-২৫/২০২১ইং)।
মামলায় অভিযুক্ত করা হয়, বাদি আছিয়া বেগমের স্বামী মনুফর আলীর চাচাত বোনের ছেলে (ভাগনা) শিপন (২৫), রোকন (২৬), সুমন (৩০) ও মাহমদ আলীর পুত্র রাহাদ (২০) ও তাঁর চাচাত ভাই চনুফর আলীকে। মামলাটির দীর্ঘ তদন্ত শেষে গত ২৮ জুলাই আদালতে চুড়ান্ত (ফাইনার) রিপোর্ট দাখিল করেন থানার এসআই মোয়াজ্জেম হোসেন। তিনি এ প্রতিবেদকে জানান, বাদি ২য় পক্ষকে হওরানী করার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে আদালতে মামলাটি দায়ের করেছিলেন।
তদন্তে কোন সাক্ষ্য প্রমান পাওয়া যায়নি। তাই বাদিনীর বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০ এর ২১১ ধারায় প্রসিকিউশন দাখিলের অনুমতি চাইলে আদালত ওই নারীর বিরুদ্ধে ২১১ ধারা জারি করেন এবং আদালত ২য় পক্ষকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। প্রসঙ্গত, ২০২০সালে ১৬ আগষ্ট, বিকেলে লুডু খেলাকে কেন্দ্র করে চানপুর গ্রামের মনুফর আলী ও তাঁর চাচাত ভাই চনুফর আলী গংদের মধ্যে সংর্ঘস ঘটে। গ্রাম্য সালিশে নিস্পত্তিও করা হয়। কিন্তু নিস্পত্তি করা হলেও থেকে যায় তাদের মধ্যে মনোক্ষুন্ন। এর পর থেকে উভয় পক্ষে রয়েছে ডজন খানেক মামলা।