বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
৭ এপ্রিল ২০ ২৩
১০ :৪০ অপরাহ্ণ

কুমিল্লা চৌদ্দগ্রামে র‍্যাবের অভিযানে ৩শ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী ও ছেলে আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে উজিরপুরে র‍্যাবের অভিযানে ৩০০ বোতল ফেনসিডিল স্বামী-স্ত্রী ও ছেলেসহ আটক করেছে র‍্যাব-১১ সিপিসি-২ এর সদস্যরা। এ সময় নারী সহ একই পরিবারের ৩ জনকে আটক করেছে র‍্যাব।

গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার উজিরপুর ইউনিয়নের উজিরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‍্যাব সদস্যরা। আটককৃত আসামিরা হলো : মো: ছিদ্দিকুর রহমান (৬২) উপজেলার উজিরপুর ইউনিয়নের উজিরপুর গ্রামের মৃত. লাল মিয়ার ছেলে, আছমা বেগম (৪২) ছিদ্দিকুর রহমানের স্ত্রী ও ছেলে মো: হোসেন (১৯)।ঘটনা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার র‍্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিযানিক দল উপজেলার উজিরপুর ইউনিয়নের উজিরপুর গ্রামে অভিযান পরিচালনা করে ৩০০ বোতল ফেনসিডিলসহ ছিদ্দিকুর রহমান, আছমা বেগম ও তাদের ছেলে মো: হোসেনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১১ সিপিসি-২ এর উপ-পরিচালক ও কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো বলে র‍্যাবের কাছে স্বীকার করে।

আটককৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ