মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
২৬ মে ২০ ২৬
৮:৫৮ অপরাহ্ণ

আবুল হোসেনের উপর হাম'লার প্রতি'বাদে শ্রমিক ইউনিয়নের মান'বব'ন্ধন

সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি. নং-চট্র-২১৯৫ এর অন্তর্গত কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মান'বব'ন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে সংগঠনের নিয়মিত সদস্য মোঃ আবুল হোসেনের উপর স'ন্ত্রাসী হাম'লার প্রতি'বাদে ও জড়িতদের দ্রুত গ্রেফ'তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তারা জানান, গত ২১ মে কোম্পানীগঞ্জের রেতে খাগাইল নামক স্থানে কতিপয় সন্ত্রাসী পরিকল্পিতভাবে আবুল হোসেনের উপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারধর করে।

গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক। কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক-পিকআপ-কাভার্ড-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি কবির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজ রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুম আহমদ লস্কর, সদস্য আব্দুল জলিল, বিমানবন্দর থানার সাধারণ সম্পাদক রাজু আহমদ প্রমুখ।

বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা। মানববন্ধনে বিপুল সংখ্যক শ্রমিক, নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ