৮:৩৬ অপরাহ্ণ
কমলগঞ্জে চাল ও নগদ অর্থ পাচ্ছে ১৫ শতাধিক কৃষক
ক্ষ'তিগ্রস্ত কৃষকদের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
বন্যায় ক্ষ'তিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জে।
সম্প্রতি প্রবল বর্ষন ও পাহাড়ী ঢলে উপজেলার ক্ষতিগ্রস্ত ১ হাজার ৫শত এরও বেশি প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক পরিবারের মাঝে সরকারি বিশেষ প্রণোদনা হিসেবে চাল ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন স্বরূপ হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচির আওতায় কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের ক্ষ'তিগ্রস্ত কৃষকদের মধ্যে চাল ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার -৪ (শ্রীমঙ্গল- কমলগঞ্জ)সংসদীয় আসনের এমপি মো.মজিবুর রহমান চৌধুরী।
মঙ্গলবার(২৬ মে) বেলা ২টায় আলীনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজুর সভাপতিত্বে ও ইউপি সদস্য বুলবুল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান,মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ,কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন প্রমূখ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জের বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে যাওয়ায় কৃষকেরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। ক্ষতি কাটিয়ে উঠে কৃষকদের পুনরায় ঘুরে দাঁড়াতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই জরুরি মানবিক সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে।সহায়তা কর্মসূচির আওতায় প্রতিটি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে দেওয়া হচ্ছে ১৫ কেজি চাল ও নগদ ৩ হাজার টাকা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে,মো.মজিবুর রহমান চৌধুরী এমপি বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় দেশের কৃষক ও মেহনতি মানুষের সুখ দুঃখে পাশে থাকেন। প্রাকৃতিক দুর্যোগে কমলগঞ্জের কৃষকদের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে এই প্রণোদনা অনন্য ভূমিকা রাখবে। সরকারের লক্ষ্য একটি কৃষক পরিবারও যেন টাকার অভাবে বা বীজের অভাবে পিছেয়ে না পড়ে। কৃষকদের বাঁচিয়ে রাখতে সরকার বদ্ধপরিকর। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো.আসাদুজ্জামান তাঁর বক্তব্যে জানান, সম্পূর্ণ স্বচ্ছতার সাথে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করা হয়েছে। কোনো ধরনের অনিয়ম ছাড়াই প্রকৃত ভুক্তভোগীরা যেন এই সুবিধা পান, তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।