বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
৩০ অক্টোবর ২০ ২২
৭:৩৩ অপরাহ্ণ

হোমনায় ৩০০ পিছ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লার হোমনায় ৩০০ পিছ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার বিকালে হোমনা থানার এস আই নুরুল্লা ভূঁইয়ার নেতৃত্বে এএসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চান্দেরচর ইউনিয়নের সীতারামপুর গ্রামে অভিযান চালিয়ে ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।

পরে তাদের দেহ তল্লাসি করে ৩০০ পিছ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো উপজেলার ভবানীপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শফিক মিয়া(৪৮),একই গ্রামের রওশন আলীর ছেলে হাছান আলী (৫০) ও মুরাদনগর উপজেলার কদমতলী গ্রামের কামাল মিয়ার ছেলে রাসেল রানা (২৪)।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার রজু করার পর কোর্টে সোপর্দ করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ