বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২২ ফেব্রুয়ারী ২০ ২৩
৭:০ ৬ অপরাহ্ণ

পিডিবির কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবী জানমাল ররক্ষায় গ্রাহকের জিডি

বিদ্যুৎ অফিসের কর্মকর্তা পরিচয়ে বাসায় গিয়ে চাঁদা দাবী ও জানমালের হুমকীর অভিযোগে সাধারণ ডায়েরী করেছেন একজন গ্রাহক। সিলেট সদর উপজেলার পীরের গাঁও গ্রামের ১নং ওয়ার্ডের বাসিন্দা ইউনুস আলী বিমানবন্দর থানায় একটি লিখিত (জিডি) অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, সিলেট জেলার বিমানবন্দর থানাধীন ১নং ওয়ার্ডের পীরের গাঁও গ্রামের মৃত্যু রমজান আলীর পুত্র রহমত আলী (৪০) ও অজ্ঞাত ঠিকানার মুন্না মিয়া (৩২) নামের দুই ব্যক্তি গত ২০/২/২৩ইং তারিখে অনুমানিক দুপুর দুইটার দিকে বাদীর নিজ বসত বাড়িতে প্রবেশ করে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা পরিচয়ে মোটা অংেকের চাঁদা দাবী করে অন্যথায় বিদ্যুতের মিটার খুলে নেওয়ার কথা বলেন।

বাদী টাকা দিতে অসীকৃতি জানালে জীবন নাশের হুমকি দেন। এবং পরবর্তিতে অভিযুক্তকারীরা একাধীকবার মোবাইল ফোনে কল করে চাঁদা দাবী করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ