৮:০ ৫ অপরাহ্ণ
ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, যুক্তরাজ্য প্রবাসির বিরুদ্ধে থানায় মামলা ও বাসায় হামলা
সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে কটুক্তি করায় যুক্তরাজ্য প্রবাসি মো. মিছবাউল আম্বিয়ার বিরুদ্ধে জৈন্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (১৭ ডিসেম্বর) জৈন্তাপুর থানায় মামলা দায়ের করেছেন উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক জয়নাল আবেদীন। মামলা নং ৩৬, তাং ১৭/১২/২০২৩ ইং। আসামী মো. মিছবাউল আম্বিয়ার জৈন্তাপুর উপজেলার ভিত্রিখেল গ্রামের মো. তবারক আলীর ছেলে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে জৈন্তাপুরের যুক্তরাজ্য প্রবাসি মো. মিছবাউল আম্বিয়া তার ফেইসবুক আইডি মো. মিছবাউল আম্বিয়া আইডিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে কটুক্তিমূলক সমালোচনা করে গালিগালাজ করে আসছিলেন।
এর ধারাবাহিকতায় তিনি গত মঙ্গলবার (১১ ডিসেম্বর) দেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাজে, মিথ্যা ও বানোয়াট মন্তব্য ফেইসবুকের মাধ্যমে প্রকাশ করে মানুষকে বিভ্রান্ত করছেন।
পরবর্তীতে জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক জয়নাল আবেদীন অভিযুক্ত মো. মিছবাউল আম্বিয়াকে বুঝানোর চেষ্টা করেন ও দেশের বাহিরে বিদেশে বসে নিজের মনগড়া, মিথ্যা, বানোয়াট মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান।
কিন্তু তিনি ফেইসবুক আইডি থেকে তারা টাইম লাইনে পোস্টকৃত বাংলাদেশের সরকারের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একটি বক্তব্য কপি করে বাংলাদেশ ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে ইঙ্গিত করে পোস্ট করে যে, “গনতন্ত্র মুক্তি পাক, অবৈধ সরকার শেখ হাসিনা নিপাত যাক..................” লিখে লম্বা একটি বক্তব্য তার টাইম লাইনে প্রকাশ করেন। তার টাইম লাইনের লিং https://www.facebook.com/share/p/bb9XZBPTr8y8VUGY/?mibextid=WC7FNe পরে রবিবার (১৭ ডিসেম্বর) বাদী হয়ে মিছবাউলের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় মামলা দায়ের করেন জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক জয়নাল আবেদীন।
মামলা নং ৩৬, তাং ১৭/১২/২০২৩ ইং। এব্যপারে মিছবাউল আম্বিয়ার পিতা মো. তবারক আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মিছবাউল আম্বিয়ার ফেইসবুক আইডিতে পোস্টের বিষয়ে আমি জানি না।
তবে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আমার সিলেটের বাসায় হামলা করে। মামলার বিষয়টি সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুদ্দোহা (পিপিএম) বলেন, এ ঘটনায় জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক জয়নাল আবেদীন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আমরা আইনি ব্যবস্থা নিব