বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
২৬ ফেব্রুয়ারী ২০ ২৩
৮:১৮ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে মাদক মামলার আসামী গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে ২টি মাদক মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে। তার নাম ফরহাদ হোসেন, সে উপজেলার উত্তর রণীখাই ইউনিয়নের লামাগ্রামের লিলু মিয়া'র পুত্র।

শনিবার (২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টায় চরার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী ছিল ফরহাদ হোসেন। সে দীর্ঘদিন থেকে সীমান্ত এলাকায় মাদক কারবারের সাথে জড়িত।

শনিবার সন্ধ্যায় এসআই জনার্দন সঙ্গীয় ফোর্সের সহায়তায় চরার বাজার থেকে তাকে গ্রেফতার করেন। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ফরহাদ হোসেন ২টি মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ