৪:২২ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে হত্যা মামলার আসামি ও মাদক কারবারি গ্রেফতার
সিলেটের কোম্পানীগঞ্জ থানার পৃথক অভিযানে হত্যা মামলার দুই আসামি এবং এক মাদক কারবারিসহ মোট তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে দুলাল মিয়া (৩৫) হত্যা মামলার আসামি নিহতের পিতা তেলিখাল গ্রামের মিম্বার আলী (৭০) ও তার ছোট ভাই আলাল মিয়া(২৫) কে গ্রেফতার করা হয়।
অপরদিকে গাঁজা ব্যবসায়ী সিরাজুল হক (৪৫)কে গ্রেফতার করা হয়। সে উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের পুরান জালিয়ারপাড় গ্রামের মৃত ইসরাইল আলীর ছেলে। শনিবার পুলিশের বিশেষ অভিযানে পুরান জালিয়ারপাড় থেকে তাকে আটক করা হয়। এ ব্যাপারে মাদক আইনে একটি মামলা হয়েছে। মামলা নং ১২ । শনিবার গ্রেফতারকৃতদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।