বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
বিশ্বনাথ প্রতিনিধি::
৭ ডিসেম্বর ২০ ২২
১:৩৩ পূর্বাহ্ণ

বিশ্বনাথে প্রতিবন্ধি পরিবারের উপর হামলার অভিযোগ

বিশ্বনাথে একটি প্রতিবন্ধি পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছম্পা বেগম বাদি হয়ে ৩জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ছম্পা বেগম উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার বৈরাগী গাঁও) গ্রামের প্রতিবন্ধি লাল মিয়ার স্ত্রী।

(৬ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে বসত বাড়ির ঘরের সামনে সিড়ি নির্মাণের জন্য কাজ করতে গিয়ে পাশের ঘরের দেবর ছৈইল মিয়া ও তার পুত্রদের হাতে হামলার স্বীকার হন অভিযোগে উল্লেখ রয়েছে। এ ঘটনায় ছম্পা বেগম আহত হয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ছম্পা বেগম জানান, তার স্বামী একজন প্রতিবন্ধি ও তার পরিবারে ৩টি সন্তানও প্রতিবন্ধি রয়েছে। সেই সুযোগে দেবর ছৈইল মিয়া, তার জায়গা জমি দখল করতে নানা প্রায়তারা ও বিভিন্ন সময় হামলার স্বীকার হচ্ছেন। তিনি প্রতিবন্ধি স্বামী ও সন্তানদের নিয়ে আইনের আশ্রয় নিয়েছেন।

অভিযোক্ত ছৈইল মিয়া জানান, তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ন মিথ্যা। বাড়ির জায়গা জমি ভাগ বাটোয়ারা না করে বসত ঘরের সামনে (উঠানে) গর্ত করে কাজ করতে বাঁধা প্রদান করায় এই অভিযোগ দায়ের। তাছাড়া এসব বিষয়কে কেন্দ্র করে তাঁর পরিবারে একটি শিশুকে মারধর করা হয়েছে। তিনিও থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে থানার এসআই মোয়াজ্জেম হোসেন জানান, উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ