বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
ধর্মপাশা প্রতিনিধি::
৭ অক্টোবর ২০ ২২
১২:১৪ পূর্বাহ্ণ

মধ্যনগরে ২৮ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার-১

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ২৮বোতল ভারতীয় (অফিসার চয়েস) মদসহ আহাদ নূর (১৯) নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬অক্টোবর) দুপুরে উপজেলার বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের হামিদপুর ট্রলার ঘাট সংলগ্ন নদীর পাড় হতে ২৮ বোতল ভারতীয় মদসহ তাকে গ্রেফতার হয়। গ্রেফতারকৃত আহাদ নূর দাতিয়াপাড়া গ্রামের মোঃ আলমাছ মিয়ার ছেলে।

মধ্যনগর থানা পুলিশ জানা যায়, এসআই মীর্জা মাহমুদুল করিম সঙ্গীয় ফোর্সে নিয়ে মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে হামিদপুর ট্রলার ঘাট সংলগ্ন নদীর পাড় হতে ২৮ বোতল ভারতীয় মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বলেন, গ্রেফতারকৃত আহাদ নূরের বিরুদ্ধে থানায় মামলা পক্রিযাধীন রয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ