বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি::
৭ ফেব্রুয়ারী ২০ ২৩
৩:৩৩ অপরাহ্ণ

গোলাপগঞ্জে জাইকার প্রকল্প কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

গোলাপগঞ্জ উপজেলায় জাইকা প্রকল্পের ছোট কূড়াখাল থেকে দামড়ি হাওড় পানি নিস্কাশন সমবায় সমিতি গঠনে অনিয়মের অভিযোগ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।

এ ব্যাপারে জেলা ও উপজেলা সমবায় অফিস, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহি কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবরে ৪নং ও ৫ নং ওয়ার্ডবাসীর লিখিত অভিযোগ দেওয়ার পরও এখনো কোনো প্রতিকার মেলেনি।

গত রবিবার রাত ৮টায় পশ্চিমভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুর মালিকের সভাপতিত্বে হাফিজ শাহিন আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মাস্টার সাদিক আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাজিম আহমদ,ধারা খান, প্রশিক্ষণার্থী বেলাল আহমদ, কমিটির সহসভাপতি কামাল আহমদ, প্রশিক্ষণার্থী মামুন আহমদ, কামরুল ইসলাম, এলাকার বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আহমদ চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নে ছোট কূড়াখাল থেকে দামড়িহাওড় নদীশাসন এলাকায় জাপানের প্রকল্প সংস্থা জাইকা কাজ করার জন্য স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্য এলাকার বাসিন্দাদের নিয়ে একটি সমবায় সমিতি গঠনের জন্য দায়িত্ব দেওয়া হয়।

কিন্তু ইউপি সদস্য কাউকে না জানিয়ে তার বাড়ীতে গোপনে তার আত্মীয়স্বজন পছন্দ মত সদস্য দিয়ে সমিতি গঠন করেন। সমিতিতে চেয়ারম্যান নিজে সভাপতি না হয়ে, পরিষদ সদস্য মুহিদিজ্জামান লাভলুকে সভাপতি এবং সুহেল আহমদ সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করে গোলাপগঞ্জ সমবায় অফিসে দাখিল করেন।

বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকার মানুষের মধ্যে উত্তেজনা, যা দাঙ্গা-হাঙ্গামা বিরাজমান। তারা আরোও বলেন, ভাদেশ্বর ইউনিয়নের ৪নং ও ৫ নং ওয়ার্ড সিলেট জেলা সমবায় অফিস ও গোলাপগঞ্জ উপজেলা সমবায় অফিসে লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগে বলা হয়, ওই কমিটি দিয়ে জাইকার প্রকল্প বাস্তবায়ন করা হলে ব্যাপক অনিয়ম, দুর্নীতির আশঙ্কা রয়েছে।

এ কমিটিতে মেম্বার মুহিদুজ্জামান লাভলু তার পরিবার ও আত্বীয় স্বজনকে ও অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ দেন। সমিতির বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ছদরুল ইসলাম বলেন, সমিতি অনিয়মের অভিযোগ জেলা সমবায় অফিসে দেওয়া হয়েছে এর অনুলিপি আমাদের অফিসেও দেওয়া হয়েছে। তবে সমাধানের লক্ষ্যে বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ