বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
জগন্নাথপুর প্রতিনিধি::
৭ জুন ২০ ২২
১:০ ১ পূর্বাহ্ণ

জগন্নাথপুরে ইয়াবা সহ আটক যুবককে এক বছরের দন্ড
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ পিস ইয়াবা সহ রনি মিয়া (২৪) নামের এক যুবককে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সে জগন্নাথপুর গ্রামের সুধন মিয়ার ছেলে। ৬ জুন সোমবার জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস ও জগন্নাথপুর থানার এসআই আবদুস ছত্তারের নেতৃত্বে পুলিশ দলের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ পিস ইয়াবা সহ রনি মিয়াকে আটক করা হয়। পরে ধৃত ব্যক্তিকে আদালত এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ৫শ টাকা জরিমানা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই আবদুস ছত্তার জানান, দন্ডপ্রাপ্ত আসামীকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ