বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
স্টাফ রিপোর্ট::
১০ জুন ২০ ২২
১১:৫০ পূর্বাহ্ণ

সদর উপজেলার ৮নং কান্দিগাওয়ে আওয়ামীলীগ নেতার হামলায় কলেজ ছাত্রী আহত

স্টাফ রিপোর্টার:: সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার ৮নং কান্দিগাও ইউনিয়নের সাদিপুর গ্রামে স্থানীয় আওয়ামীলীগ নেতা দারা হাসানের অতর্কিত হামলায় সিলেট নগরীর মহিলা কলেজের তামান্না আকতার রুমি নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, সিলেটের জালালাবাদ থানার সাদিপুর গ্রামের স্থানীয় আওয়ামীলীগ নেতা দারা হাসান ৮/১০ জনের একদল ক্যাডার বাহিনী নিয়ে সাদিপুর গ্রামের সোনাতুলা এলাকায় ওৎপেতে থাকেন। ঔদিন বিকেলে কলেজ শেষে তামান্না আক্তার রুমি বাড়ি ফেরার পথে আওয়ামীলীগ নেতা দারা হাসানের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা তামান্না আক্তার রুমিকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

ঘটনায় তামান্না আক্তার রুমি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে তাকে আহত অবস্থায় স্থানীয় লোকজনের সহযোগিতায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। ঘটনা সম্পর্কে পরিবার সূত্রে জানা যায়, আমার মেয়ে তামান্না আকতার রুমি সিলেট নগরীর সরকারি মহিলা কলেজের অনার্সের ছাত্রী।

প্রায় প্রতিদিনই সাদিপুর গ্রামের স্থানীয় আওয়ামীলীগ নেতা দারা হাসান আমার মেয়েকে উক্ত্যাক্ত করতো এবং তাকে নানা কুপ্রস্তাব দিতো। এর প্রতিবাদ করার কারণেই মূলত এ হামলা চালিয়েছে বলে আমরা মনে করছি। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ঘটনাটি জানার পর তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ