বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
স্টাফ রিপোর্ট::
১৪ মে ২০ ২৩
৮:১০ অপরাহ্ণ

২ জনের ১০ বছর এবং ৮ জনের ৬ বছরের কারাদন্ড
আওয়ামীলীগ কর্মী মুক্তার মিয়াকে হত্যাচেষ্টা মামলার রায়

২০১৮ সালের ৩১ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের দিন দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ২ নং ওয়ার্ডে আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে বিএনপির নেতাকর্মীরা প্রাণে হত্যার উদ্দেশ্যে আওয়ামীলীগ কর্মী ফুলদি গ্রামের চান মিয়ার পুত্র মুক্তার মিয়ার উপর হামলা চালায়। গুরুতর আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসা শেষে মুক্তার মিয়া পঙ্গুত্ব বরণ করে বর্তমানে বাড়িতে দিনযাপন করছেন।

এ ঘটনায় মুক্তার মিয়ার স্ত্রী হালিমা বেগম ঐ দিনই দক্ষিণ সুরমা থানায় হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলা নং-৩৭ । দীর্ঘ শুনানী শেষে আজ রোববার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এই মামলার রায় ঘোষণা করেন।

রায়ে হামলায় সরাসরি জড়ি থাকার অভিযোগে আসামী লোকমান হোসেন ও সৈয়দ নাজির আলীকে ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত। মামলার অপর আসামী মোহাম্মদ সোহেল মিয়া, রাসেল, সামাদ আলী, ইমরান চৌধুরী, অমি চৌধুরী, মাহিদ আলী, মিহাদ আহমদ ও সাজু আহমদকে ৬ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।

পলাতক আসামীরা উচ্চ আদালতে আপিলের সুযোগ থেকে বঞ্চিত হবেন বলে রায়ে উল্লেখ করা হয়েছে। মামলায় রাষ্ট্র পক্ষের আইণজীবি ছিলেন এডভোকেট এস এম আজাদুর রহমান পিপি। অপরদিকে আসামী পক্ষের আইণজীবি ছিলেন, এডভোকেট হোসাইন আহমদ সেলিম।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ