বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
১৭ আগস্ট ২০ ২৩
৮:০ ৮ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে ৬ চোরাই গরুসহ আটক ১

কোম্পানীগঞ্জে ৬টি চোরাই গরুসহ রিয়াছত আলী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের খাগাইল গ্রাম থেকে গরুসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ থানায় মামলা হয়েছে। আটক রিয়াছত আলী খাগাইল গ্রামের মৃত আজর আলীর পুত্র। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক সুরঞ্জিত তালুকদার ও উপ-পরিদর্শক মাসুদ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল খাগাইল গ্রামের রিয়াছতের গোয়ালঘরে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়। ৬টি গরুসহ ধরা পড়েন রিয়াছত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তার হেফাজতে থাকা গরু সম্পর্ক কোন সদুত্তর দিতে পারেননি। কোন কাগজপত্রও দেখাতে পারেননি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, এ ঘটনায় থানায় দুইজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। অজ্ঞাত আরও দুই-তিনজনকে আসামি করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ