বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
২৬ মার্চ ২০ ২৩
১১:১৯ অপরাহ্ণ

দীর্ঘদিন আত্নগোপনে থাকা হত্যা মামলার আসামী কমলগঞ্জে র‍্যাবের হাতে আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের এক হত্যা মামলার সাজাপ্রাপ্ত দীর্ঘদিন আত্নগোপনে থাকা আসামীকে আটক করছে র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল।

শনিবার গভীর রাতে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন এর লংগুরপাল এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার সাইটুলা গ্রামের বাসিন্দা কাছুম আলীর ছেলে আলাউদ্দিন(৩৪)কে অভিযান চালিয়ে কমলগঞ্জের লংগুরপার এলাকা থেকে আটক করা হয়।

তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় দুটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্ঠা মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে আটক করে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ