বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
১৩ অক্টোবর ২০ ২৩
৮:১৪ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে ছাত্রলীগ সেক্রেটারির চাঁদাবাজির অভিযোগ

কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীনের বিরুদ্ধে পাথরবাহী একটি ট্রাক আটকে রেখে চাঁদা আদায়ের অভিযোগ ওঠেছে।

এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভোলাগঞ্জ আদর্শগ্রামের ব্যবসায়ী তোফাজ্জল হোসেন রাজু। অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার সকালে ৪৭৬ ফুট সিঙেল (নুড়ি পাথর) ট্রাকে করে সিলেটের বিশ্বনাথ নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িটি সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ধলাই ফিলিং স্টেশনের সামনে স্বাধীন ও তার সহযোগীরা আটকায়। একপর্যায়ে স্বাধীন চালকের মোবাইল ফোন কেড়ে নিয়ে ব্যবসায়ী রাজুকে কল দেয় এবং বলে- এই ট্রাকটি আটক করেছি। ছাড়াতে লাগবে ১ লাখ টাকা। নয়তো পুড়িয়ে ফেলব। পরে ঘটনাস্থলে গেলে ব্যবসায়ী রাজুকে চাকু দেখিয়ে স্বাধীন এক লাখ টাকা চাঁদা দাবি করে। কোনো উপায় না দেখে রাজু নগদ ৮ হাজার ৫০০ টাকা ও তাদের একটি বিকাশ নাম্বারে ৭ হাজার ৫০০ টাকা দেন। এর আধাঘন্টা পর গাড়িটি মহাসড়কের বর্ণি পয়েন্টে পৌঁছালে সেখানে আবারও আটক করে চাঁদা দাবি করে স্বাধীন।

উপস্থিত কয়েকজনের মধ্যস্থতায় ট্রাকটি সেখান থেকে ছাড়া পায়। এর কিছুদিন আগে ভোলাগঞ্জ বর্ডার হাটে গিয়ে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে স্বাধীন। নতুবা ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়ে আসে। হাটের ব্যবসায়ীরা তখন সম্মিলিতভাবে প্রতিবাদ করেন। এছাড়াও নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, গাড়ি আটকে চাঁদা আদায় সংক্রান্ত লিখিত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ