বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
১৩ মে ২০ ২৩
৭:১৩ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

সিলেটের কোম্পানীগঞ্জে ৯২ বোতল ফেনসিডিলসহ আইন উদ্দিন (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সে উত্তর রনিখাই ইউনিয়নের বতুমারা নোয়াগাঁও গ্রামের আবুল বারী ওরফে আব্দুল বারীর পুত্র।

জানা গেছে, শনিবার (১৩ মে) ভোরে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বতুমারা নোয়াগাঁও এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর উপপরিদর্শক ইয়াকুব হোসের নেতৃত্বে একদল পুলিশ। এসময় গ্রেফতার হওয়া আইন উদ্দিনের ঘর তল্লাশি করে ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ