৮:৫৯ অপরাহ্ণ
জগন্নাথপুরে ছাত্রদল নেতা নাহিদ আহমদ'র বাড়িতে আওয়ামীলীগ-ছাত্রলীগের হামলা
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা ছাত্রদল নেতা নাহিদ আহমদ এর বাড়িতে হামলা এর ঘটনা ঘটেছে।
৩০ অক্টোবর, সোমবার রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার সময় নাহিদ আহমদ উচ্চ শিক্ষার উদ্দেশ্য যুক্তরাজ্যে অবস্থান করছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম গ্রুপের নেতৃত্বে অন্তত ৫০ জন আওয়ামী ও ছাত্রলীগ নেতা কর্মীর একটি দল হামলায় অংশ নিয়েছে।
ঐ বাড়ির কয়েকজন বাসিন্দা ও প্রতিবেশী জানান, নাহিদ আহমদ মূলত বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে তাঁর বাড়িতে হামলা হয়েছে। হামলার সময় তিনি বাড়িতে ছিলেন না।
হামলাকারীরা বাড়িতে ঢুকে শুরুতেই তাঁকে খোঁজাখুঁজি করেন। নাহিদকে বাড়িতে না পেয়ে বাড়িতে ত্রাস সৃষ্টি করেন। নাহিদ আহমদ বাংলাদেশ নিয়ে আসার জন্য এবং তাকে হত্যা করার হুমকি ধামকি প্রদান করেন।
নাহিদ আহমদ এর মাতা সৈয়দা রুমি বেগম এর সাথে যোগাযোগ করিলে তিনি জানান, রেজাউল করিম গ্রুপের রিজভী, আকাশ, ফয়সালসহ আরও ৪০/৫০ জন তার বাসায় তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে, তারা তার ছেলেকে মেরে ফেলার হুমকি ধামকি প্রদান করেছে।
তিনি আরও জানান যে, ২০১৯ সালের মার্চ মাসের নির্বাচনের সময় তার ছেলে নাহিদ, ছাত্রলীগ নেতা কর্মীদের হামলার শিকার হয়েছিল, তাকে জগন্নাথপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা করানো হয়। এই মুহূর্তে তারা খুবই ভয়ানক পরিস্থিতে আছেন।
লোকমুখে বাড়িঘরে হামলার খবর শুনে নাহিদ আহমদ এর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত করমকর্তা। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। কারা এই হামলা চালিয়েছে, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।