বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
ডেস্ক নিউজ::
১৭ মে ২০ ২৩
৭:৫১ অপরাহ্ণ

ছাতকে যুবলীগ নেতা লায়েক হত্যায় এমপি মানিকের ভাতিজাসহ আরও ৩ আসামি কারাগারে

সুনামগঞ্জের ছাতক শহরে আলোচিত যুবলীগ নেতা লায়েক মিয়া হত্যা মামলায় আরও ৩ আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে ছাতক-দোয়ারার এমপি মুহিবুর রহমান মানিকের ভাতিজা তানভির রয়েছেন।

বুধবার সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আসামিরা হচ্ছেন ছাতক শহরের হাসপাতাল রোড এলাকার মুজিবুর রহমানের ছেলে ও এমপি মানিকের ভাতিজা ইশতিয়াক রহমান তানভীর, বাগবাড়ি গ্রামের আব্দুল কাহার রঞ্জু মিয়ার ছেলে সাদমান মাহমুদ সানি, কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের উস্তার আলীর ছেলে আলা উদ্দিন।

তারা উচ্চ আদালতের ৬ সপ্তাহের জামিনে ছিলেন। জানা গেছে ২৮ মার্চ ২৩ ছাতকে প্রতিপক্ষের হামলায় নিহত হন মন্ডলীভোগ-জংলিগড় এলাকার বাসিন্দা যুবলীগ নেতা লায়েক মিয়া। এ ঘটনায় ৩১ মার্চ ছাতক থানায় ১৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা (নং২৫) দায়ের করেন লায়েক মিয়ার ভাই আজিজুল ইসলাম।

হত্যাকান্ডের পর ছাতকে শহরে পক্ষে বিপক্ষে মিছিল সমাবেশ ও সংবাদ সম্মেলন করা হয়। মামলায় সর্বশেষ বুধবার তিনজনকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে বিভিন্ন সময় আরও ১০ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাদি ও আসামি পক্ষের আইনজীবীরা বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ