বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৭ জুলাই ২০ ২২
১০ :৪০ অপরাহ্ণ

বালাগঞ্জে জেলে সম্প্রদায়ের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ

বালাগঞ্জে জেলে সম্প্রদায়ের নিকট থেকে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। গত ৪ জুলাই বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ সংক্রান্ত একটি অভিযোগপত্র থেকে এ তথ্য জানা গেছে। অভিযোগপত্র সূত্রে জানা যায়, বালাগঞ্জ উপজেলা সদরের করচারপাড় ও রাধাকোনা গ্রামের জেলে সম্প্রদায়ের লোকজন দীর্ঘদিন থেকে স্থানীয় করচার গ্রুপ বিলে মৎস্য আহরণ করছেন।

সম্প্রতি একই এলাকার মৃত আশর্^দ আলীর ছেলে জলিল মিয়া জেলে সম্প্রদায়ের লোকজনের কাছ থেকে মৎস্য আহরণের জন্য চাঁদা দাবি করছেন। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত জেলেরা সুতার জাল দিয়ে মাছ ধরতে গেলেও জলিল মিয়া তাদের কাছে চাঁদা দাবি করেন, চাঁদা না পেয়ে জালগুলো সে তুলে নেয় এবং আর জাল দিয়ে মাছ না ধরার জন্য হুমকি প্রদান করে।

অভিযোগ পত্র থেকে আরো জানা যায়, ইউএনও কার্যালয়ে অভিযোগ দিতে আসার পথে স্থানীয় জেলে বীরেন্দ্র রায়কে রাস্তায় পেয়ে জলিল মিয়া ও তার সঙ্গীরা অকথ্য ভাষায় গালি-গালাজ ও হুমকি প্রদান করে। অভিযোগকারীগণ হলেন বালাগঞ্জ উপজেলা সদর এলাকার ফারুক মিয়া, মলিন্দ্র নমসূদ্র, গোপাল চন্দ্র বিশ্বাস ও দিজেন্দ্র রায়। এ ব্যাপারে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার বলেন অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 



ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ