বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২৮ মার্চ ২০ ২৩
৪:২৩ অপরাহ্ণ

পীরের চকে যুবক খুনের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার

সিলেট সদর উপজেলার পীরেরচক বাজার এলাকায় মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে যুবক ‘খুন’র ঘটনায় মামলার প্রধানা আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ইসরাব আলী (৫৫)। ইসরাব পীরেরচক কুশিরগুল গ্রামের বাসিন্দা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরান থানার এসআই মনির গতকাল (২৭ মার্চ) রাতে দক্ষিণ সুরমা টার্মিনাল এলাকা থেকে ইসরাব আলীকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা নং ১৭ (০৩) ২০২৩। প্রসঙ্গত, রোববার (১৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে পীরেরচক বাজার এলাকায় বিরোধপূর্ণ জায়গায় মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে পীরেরচক কুশিরগুল গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে আশিক মিয়া (৩৪) ‘খুন’ হন।

মাটি কাটার মেশিন (এস্কেভেটর বা ভেকু) দিয়ে তার বুকে আঘাত করা হলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। ঘটনার পর থেকে দুই অভিযুক্ত পীরেরচক গ্রামের মনহর আলী মনু মিয়ার ছেলে ইসরাব আলী (৫০) ও মাহমুদ হোসেন (৪৫) পলাতক ছিলেন। এ ঘটনায় দায়েরকৃত মামলায় আশিকের ছোট ভাই মাসুক মিয়া বাদি হয়েছেন।

মামলায় ইসরাব ও মাহমুদ ছাড়াও একই এলাকার খুরশেদ আলম (৩৫) নামের একজনকে আসামি করা হয়েছে। অভিযুক্ত তিনজনের সঙ্গে আশিকের পরিবারের জায়গা-জমি সংক্রান্ত বিরোধ রয়েছে দীর্ঘদিনের। রোববার সকালে বিরোধপূর্ণ জায়গায় অভিযুক্তরা ভেকু দিয়ে মাটি কাটতে শুরু করেন। এসময় আশিক প্রতিবাদ করলে উভয়পক্ষের মাঝে ঝগড়া শুরু হয় এবং একপর্যায়ে ভেকুর আঘাতে তার প্রাণহানি ঘটে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ