৫:২৩ অপরাহ্ণ
যুক্তরাজ্য প্রবাসী ছাত্রদল নেতা রাজার বাড়িতে হামলা-ভাংচুর, আহত ২ জন
ডেস্ক রিপোর্ট:: যুক্তরাজ্য প্রবাসী সিলেট এমসি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও সিলেট মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনহাজুল আবেদীন রাজার বাড়িতে হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলায় তার পিতা ও ভাই গুরুতর আহত হয়েছেন।
জানাগেছে গত ২১ই এপ্রিল (রোববার ২০২৪ইং) রাত সাড়ে ১২টার দিকে জকিগঞ্জের কালীগঞ্জের গ্রামের বাড়িতে সন্ত্রাসীরা বাড়িঘর ভাংচুর, হামলা চালিয়ে তার পিতা ও ভাইকে কুপিয়ে আহত করেছে।
পরিবারের সদস্যদের আত্মচিৎকারে এলাকার লোকজন এসে ছাত্রদল নেতা মোহাম্মদ মিনহাজুল আবেদীন রাজার পিতা জামাল উদ্দিন (৫৫) ও তার ছোট ভাই শাহরিয়ার জামাল হিরা (২০)কে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠান।
বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। প্রবাসী ছাত্রদল নেতা রাজার মা লিলি বেগম (৪৬) জানান, রাত প্রায় সাড়ে ১২টার দিকে ১৫ থেকে ২০ জন সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে আমার বাড়ির প্রধান ফটক ভেঙে ভিতরে ঢোকে আমার স্বামী ও সন্তাকে বেদড়ক মারপিট করে ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে।
যাওয়ার সময় সন্ত্রাসীরা অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং পরিবারের সদস্যদের হত্যার হুমকি প্রদান করে। সন্ত্রাসীরা আয়ামীলীগ নেতা হিসেবে তাদের পরিচয় দেয় এবং জানতে চায় রাজা কোথায় আছে এবং রাজা কেন বর্তমান আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে।
তারা আরো হুমকি দেয় যে, যদি রাজা আর বর্তমান সরকারের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে তাহলে পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি প্রদান করে।
রাজার মা আরো বলেন, দুজনকে শনাক্ত করতে পেরেছেন, একজন একই গ্রামের মুক্তিযোদ্ধা ও আয়ামীলীগ নেতা আব্দুর রউফ এর জামাতা আরেকজন একটি গ্রামের ছাত্রলীগ নেতা নোমান।
বর্তমানে আমার খুবই দুশ্চিনতা, আতঙ্ক, অনিশ্চতায় জীবনযাপন পার করছি। যে কোন সময় সন্ত্রাসীরা আমার পরিবারের সদস্যদের উপর হামলা ও হত্যা করতে পারে।