১০ :৫৯ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপন কর্মসূচিকে সফল করতে মাঠে কাজ করছে শাল্লা উপজেলা ও কলেজ ছাত্রদল
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণাকে সফল ও বাস্তবায়নের লক্ষ্যে শাল্লা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে ।
বুধবার বিকেল ৫ টায় উপজেলার শহীদ মিনার প্রাঙ্গনে এই কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা ও দিরাই শাল্লা আসনের বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী এড. তাহির রায়হান চৌধুরী পাবেল।
এসময় উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শোয়েব আহমেদ, শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম, শাল্লা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায় রাকিব মিয়া, সদস্য সচিব রুবেল আহমেদ দুলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না, সদস্য সচিব পাপন মিয়া প্রমুখ।
ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না জানান, মাননীয় প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণাকে স্বাগত জানিয়ে আমরা ছাত্রদল সকল কার্যক্রম পরিচালনা শুরু করেছি। পর্যায়ক্রমে স্কুল, কলেজ ও গ্রামগঞ্জেও এই বৃক্ষরোপন কর্মসূচি চলমান থাকবে।