৯:৫৪ অপরাহ্ণ
কমলগঞ্জে চালু হলো ‘সুখী’ অ্যাপ,পাওয়া যাবে ২৫ ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা
দেশের যেকোনো প্রান্তে অনলাইনে চিকিৎসাসেবা পৌঁছে দিতে চালু হয়েছে ‘সুখী’ অ্যাপ। এ অ্যাপের মাধ্যমে মুঠোফোনে ভিডিও কলে সরাসরি পাওয়া যাবে ২৫ ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসাসেবা ও পরামর্শ।
রোববার (২২ নভেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগান নাট মন্দিরে অ্যাপটির উদ্বোধন করে গ্রামীণ হেলথ কেয়ার সলিউশন।
চা বাগান ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়েছে।
গ্রামীণ হেলথটেক লিমিটেডের আয়োজনে ও পাতাকুঁড়ি যুব সংঘের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে কুরমা চা বাগানের ব্যবস্থাপক সনদ কুমার দত্তের সভাপতিত্বে ও কুরমা চা বাগানের পাতা কুঁড়ি যুব সংঘের সভাপতি সাব্বির আহমেদের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন কমলগঞ্জ পল্লী উন্নয়ন কর্মকর্তা এবং ইসলামপুর ইউনিয়নের প্রশাসক সাইদ নাজমুল হাসান, গ্রামীণ হেলথটেক লিমিটেডের চিফ অব রিসার্চ, অ্যানালিটিক্স অ্যান্ড কাস্টমার এক্সপেরিয়েন্স ডা.হুসাইন মো.আলামিন, গ্রামীণ হেলথটেকের চিফ ট্রান্সফরমেশন অফিসার শাখাওয়াত হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, গ্রামীণ হেলথটেকের এসিস্ট্যান্ট ডিভিশনাল ম্যানেজার মো. রফিকুল ইসলাম,জনকল্যাণ কেন্দ্রের পরিচালক নীলমনি সিংহ, গ্রামীণ হেলথটেকের ফিন্ড কো- অরডিনেটর মমতাজ আক্তার লিপি ও ইসলামপুর ইউনিয়নের প্রধান করণিক মনির উদ্দিন প্রমূখ।
আয়োজক কমিটি ও হেলথটেক লিমিটেডের প্রতিনিধি দল জানান, সুখী হলো ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম। এর মাধ্যমে মানুষ ঘরে বসেই MBBS ডাক্তার ও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ, অনলাইন ফার্মেসি, হোম ল্যাব টেস্ট, মানসিক স্বাস্থ্যসেবা, সার্জারি বুকিংসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেতে পারে।
সুখীর মূল লক্ষ্য হলো স্বাস্থ্যসেবাকে সহজ, সাশ্রয়ী, দ্রুত এবং সবার জন্য সহজলভ্য করা। অ্যাপস এর মাধ্যমে চিকিৎসকের সাথে সরাসরি কথা বলা যাবে সাথে মিলবে পাঁচটি স্বাস্থ্যসেবা।
সুখীর মূল লক্ষ্য দেশের প্রত্যেক মানুষকে সহজে ও সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া।’ সুখী সেবা কেন্দ্রে এসে মানুষ সহজে ডাক্তার পরামর্শ,স্বাস্থ্য পরীক্ষা,ঔষধের তথ্য, ল্যাব টেস্ট ও প্রয়োজনীয় রেফারেল সহায়তা পেতে পারে। অনুষ্ঠানে বিভিন্ন চা বাগানের চা শ্রমিক প্রান্তিক জনগোষ্ঠীর মানুষজন সহ চা বাগানের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।