রবিবার, নভেম্বর ২২, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২২ নভেম্বর ২০ ২৬
৫:৩৪ অপরাহ্ণ

দক্ষিণ সুরমায় রেড ক্রিসেন্টের উদ্যোগে অভিভাবক-শিশু কর্মশালা অনুষ্ঠিত

শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে খেলাধুলাভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় অভিভাবক-শিশু কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর ২০২৬) উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ডেনিশ রেড ক্রসের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

‘Celebrating Learning Through Play (LEGO) Project’-এর আওতায় আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ আব্দুস সালাম।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মোঃ আব্দুস সালাম বলেন, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়; প্রয়োজন আনন্দময় শিক্ষার পরিবেশ, সৃজনশীলতা, খেলাধুলা এবং পরিবারের ভালোবাসা ও সহযোগিতা।

খেলাধুলার মাধ্যমে শিশুরা আনন্দের সঙ্গে শেখার পাশাপাশি নিজেদের চিন্তাভাবনা, যোগাযোগ, দলগত কাজ ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে পারে। তিনি বলেন, বিশেষ করে দুর্যোগ ও মানবিক সংকটের সময় শিশুরা নানা ধরনের মানসিক চাপ ও সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়।

এ অবস্থায় তাদের স্বাভাবিক বিকাশ, মানসিক সুস্থতা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবার দায়িত্ব। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ডেনিশ রেড ক্রসের সহযোগিতায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট জেলায় ‘Celebrating Learning Through Play (LEGO)’ প্রকল্প বাস্তবায়ন করছে উল্লেখ করে তিনি বলেন, এ প্রকল্পের মূল লক্ষ্য হলো খেলাধুলাভিত্তিক আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি এবং শিশুদের সৃজনশীলতা, যোগাযোগ, আত্মবিশ্বাস, দলগত কাজ ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করা।

শিশুদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে চেয়ারম্যান বলেন, সন্তানের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানো, তাদের কথা মনোযোগ দিয়ে শোনা, খেলাধুলায় অংশ নেওয়া এবং প্রতিটি ভালো কাজে উৎসাহিত করা তাদের আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের কর্মশালা শিশুদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও ইতিবাচক সচেতনতা তৈরিতে সহায়ক হবে।

এ ধরনের মানবিক ও শিক্ষামূলক উদ্যোগ বাস্তবায়নে ডেনিশ রেড ক্রসকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা ও প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। কর্মশালায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সংশ্লিষ্ট কর্মকর্তা, ডেনিশ রেড ক্রসের প্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ