৫:৫৫ অপরাহ্ণ
কমলগঞ্জে মার্কেটে আ'গুন, ফায়ার সার্ভিস পৌছার আগেই পু'ড়ে ছাই ২৫ লাখ টাকার মালামাল
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের চাতলাপুর সড়কের কাপ্তান মার্কেটের ভবনে ভয়া'বহ অ'গ্নিকান্ডে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষ'তি হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ভয়াবহ অগ্নিকান্ডে ভবনের দ্বিতীয় তলায় ১১টি কক্ষের মালামাল ভস্মিভূত হয়েছে। প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, শমশেরনগর বাজারের কাপ্তান মার্কেটের ভবনের দ্বিতীয় তলায় আকস্মিকভাবে আগুন লেগে মুহুর্তের মধ্যেই পুরো ভবনের ১১টি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও শমশেরনগর বিমান বাহিনী ইউনিটের ফায়ার সার্ভিসের দুটি দল গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ভবনের দ্বিতীয় তলার ১১টি কক্ষের ভাড়াটিয়া হকার্সদের মালামাল, আসবাবপত্রসহ ভবনের ব্যাপক ক্ষতি সাধিত হয়।
বাংলাদেশ বিমান বাহিনী শমশেরনগর ইউনিটের স্কোয়ার্ডন লিডার খায়রুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিস দল নিয়ে গিয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস দলের সাথে সহযোগিতা করে দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
এ বিষয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ ফয়েজ আহমদ বলেন, ‘আগুনের সূত্রপাত সঠিকভাবে নিশ্চিত করা যায় নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা রান্নার গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে। এ অগ্নিকা-ের ঘটনায় প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’