৭:১৬ অপরাহ্ণ
খুরমা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শামীম আলম নোমানের গণসংযোগ ও লিফলেট বিতরণ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতক উপজেলার ৮নং খুরমা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী শামীম আলম নোমানের গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ইউনিয়নের স্থানীয় ভুইগাঁও পয়েন্ট ও মানিকগঞ্জ বাজার, মায়েরকোল, শাহজালাল (রহ.) বাজার, মর্য্যাদ ও মহব্বতপুরসহ বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এসময় খুরমা দক্ষিণ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শামীম আলম নোমান দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন।
তাঁর রাজনৈতিক জীবনে রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা। তিনি গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, ছাতক উপজেলা বিএনপির সাবেক সহ-ছাত্রবিষয়ক সম্পাদক ও সাবেক আহ্বায়ক কমিটির সদস্য, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, দক্ষিণ খুরমা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং মুনিরজ্ঞাতি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। দীর্ঘদিন ধরে অবহেলিত খুরমা দক্ষিণ ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের লক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে ধারাবাহিকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। গণসংযোগকালে শামীম আলম নোমান ইউনিয়নবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।