রবিবার, নভেম্বর ২২, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২২ নভেম্বর ২০ ২৬
৯:৪৭ অপরাহ্ণ

আগামী ২৪ নভেম্বর সিলেটে প্রতিবাদ সমাবেশ
ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে ফ্যাসিস্ট অ'গ্নি সন্ত্রা'সীদের : মন্ত্রী আরিফুল হক চৌধুরী

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আগামী ২৪ নভেম্বর সিলেটে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

ওই দিন বিকেল ৩ টায় সিলেট রেজিস্ট্রী মাঠ থেকে অনুষ্ঠিতব্য প্রতিবাদ সমাবেশে নেতৃত্ত্ব দিবেন সিলেট ৪ আসনের এমপি ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

প্রতিবাদ সামবেশ সফলে দলের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিতে আজ রোববার বিকেলে ৪ টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও মহানগর বিএনপি সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত মন্ত্রী ।

এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, কার্যকম নিষিদ্ধ আওয়ামীলীগের অগ্নি সন্ত্রাসী ও নিরীহ মানুষের ঘরবাড়ি পুডিয়ে দেয়ার ঘটনা দেশের ইতিহাসে জগন্যতম এক অধ্যায়।

পলাতক স্বৈরাচারী শেখ হাসিনা দেশে আগমনের কথিত কাল্পনিক মিথ্যাচারে নাটক সাজিয়ে তান্ডবলীলা ফ্যাসিস্টদের নির্মমতার আরেক নিকৃষ্ট উদাহরণ।

এহেন জগন্য ও ক্ষমার অযোগ্য অপরাধে প্রমান করেছে, দেশ ও জাতির প্রতি কোন দায়িবোধ নেই তাদের। এই অপশক্তির বিরুদ্ধে দলমতের উর্ধ্বে উঠে প্রতিহত করা এখন সময়ের দাবী।

বিকেল ৪ টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা করেন জেলা বিএনপির সেক্রেটারী এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি সভাপতিত্বে ও মহানগর বিএনপির সেক্রেটারী ইমদাদ আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মন্ত্রী আরও বলেন, পরিকল্পিত এ নৈরাজ্য কোন অবস্থায় বরদাস্ত করা হবে না।

সরকারের উদারতার সুযোগে ফ্যাসিস্ট অনুসারীদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড মোকাবেলায় আমাদের সোচ্চার ভূমিকা রাখতে হবে। যেমন কুকুর তেমন মুগুর দিয়ে ডান্ডা মেরে ঠান্ডা করা তাদের প্রাপ্ত ।

ওদের বিষদাঁত ভেংগে দিয়ে সমূলে উৎখাত না করলে দেশের অস্তিত্ব হুমকিতে ফেলে দিতে চাইবে তারা। তিনি বলেন, দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি সামনে থেকে নেতৃত্ব দিয়ে, দেশবিরোধী অপশক্তি দমনে ঝাঁপিয়ে পড়তে হবে।

রাজনীতি অভিশপ্ত শক্তি, নিষিদ্ধের যন্ত্রণা সইতে না পেরে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তাদের অতীত কর্মকাণ্ডের অনুশোচনার পরিবর্তে লিপ্ত হয়েছে সন্ত্রাসবাদে। বিদেশে পালিয়ে অনুসারী দাসদের ঠেলে দিয়েছে অগ্নি সন্ত্রাসে।

এখন বিভিন্ন স্থানে অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে তারা। নিজ জন্ম মাঠি টুঙ্গিপাড়াকে ধ্বংস করে দিয়ে দেখিয়ে তারা কতখানি নির্মম, আতনঘাতি ও বিবেক প্রতিবন্ধী। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ১৭-১৮ বছর ধরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে।

নিজেদের পছন্দের লোকজনকে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়ে লুটপাট ও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের সুযোগ করে দিয়েছে। দেশের সম্পদ নিঃশেষ করে দিয়েছে। দীর্ঘদিনের অপশাসন ও অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে তাদের দেশ থেকে বিতাড়িত করেছে।

এত বছর ধরে তারা বিপুল অর্থ ও সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। এখন বিভিন্ন স্থানে লুকিয়ে থেকে বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে। বিএনপি দীর্ঘ ১৭-১৮ বছর বিরোধী দলে থেকে পুলিশের অত্যাচার, গুম, খুন ও অসংখ্য মামলার মুখেও রাজপথ ছাড়েনি।

হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, অনেকে জীবন দিয়েছেন। কিন্তু বিএনপি রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের পথ থেকে সরে যায়নি। অথচ আওয়ামী লীগের কোনো স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি নেই। তাদের কর্মকাণ্ডে রাজনীতির কোনো চিহ্ন নেই, আছে শুধু সন্ত্রাস।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ঋন বিষয় সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সাংগঠনিক সম্পাদক ও ওয়াসা চেয়রম্যান মিফতা সিদ্দিকী, সিলেট জেলা পরিষদ প্রশাসক আবুল খায়ের শামীম, জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান হেকিম চৌধুরী, পিপি আসিক উদ্দিন আংশিক, জেলা বিএনপির সহ- সভাপতি আশিক চৌধুরী, জেলা বিএনপির সহ সহ সভাপতি মাহবুবুর রব ফয়ছল প্রমুখ ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ