বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০ ২৬
জগন্নাথপুর প্রতিনিধি
১৮ নভেম্বর ২০ ২৬
৬:২৬ অপরাহ্ণ

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভি'যানে ফুটপাত দখ'লমুক্ত

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভি'যানে ফুটপাত দখ'লমুক্ত হয়েছে। এতে পথচারী জনমনে স্বস্তি ফিরে এসেছে।

জানাগেছে, জগন্নাথপুর পৌর সদরের জগন্নাথপুর বাজারের ফুটপাত দখলমুক্ত করতে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

১৮ নভেম্বর বুধবার বিকেলে ব্যস্ততম পৌর পয়েন্টসহ জগন্নাথপুর বাজারের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে ফুটপাতে অস্থায়ী কিছু দোকানপাট অপসারণ করা হয়। এ সময় ফুটপাত দখল করে ও রাস্তার উপর মালামাল রাখার দায়ে ৬ দোকানীকে ১৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন জগন্নাথপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা। অভিযানকালে জগন্নাথপুর বাজার সেক্রেটারি মোশাহিদ মিয়া ভূইয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষেয় জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিন জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ