শুক্রবার, নভেম্বর ১৩, ২০ ২৬
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
১২ নভেম্বর ২০ ২৬
৮:৩২ অপরাহ্ণ

শাল্লায় দু'র্নীতি ও মাদ'কমুক্ত ইউনিয়ন গড়তে চেয়ারম্যান প্রার্থী রফিকুলের অঙ্গীকার

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং শাল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগ করছেন মো: রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী মোটরসাইকেল শোভাযাত্রা ও মহড়ার মাধ্যমে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের কাছে গিয়ে দোয়া আশীর্বাদ ও সমর্থন প্রার্থনা করেন। ​

তার সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগে অংশ নেওয়া ব্যক্তিদের নিয়ে ইউনিয়নের দামপুর, চব্বিশা, রহমতপুর, কান্দিগাঁও সহ বিভিন্ন গ্রামের মানুষের কাছে যান। এসময় চেয়ারম্যান প্রার্থী মো: রফিকুল ইসলাম সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।

এলাকার মানুষের সুখ-দুঃখের কথা শোনে সান্ত্বনার বাণী দিয়ে তিনি এলাকার মানুষের উদ্দেশ্য আরো বলেন, আমি আপনাদেরই আপনজন আপনারাও আমার আপনজন।

এই এলাকা দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন ও নাগরিকের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রয়েছে। এসব পরিলক্ষিত করে সিদ্ধান্ত নিয়েছি এলাকার মানুষের পাশে থাকার। এলাকার রাস্তাঘাট, হাওরের উন্নয়ন ও ক্রীড়াঙ্গন সৃষ্টি করে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় আমি আমার সর্বস্ব দিয়ে কাজ করব।

আমাদের ৪ নং শাল্লা ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, শিক্ষাবান্ধব ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশী।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ