বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
তিতাস( কুমিল্লা)প্রতিনিধি::
২২ আগস্ট ২০ ২৩
৭:১৬ অপরাহ্ণ

তিতাসে বিশেষ অভিযানে ৮ জুয়ারীকে আটক করে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ
কুমিল্লার তিতাস উপজেলায় স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে ৮ জন জুয়ারীকে আটক করেছে তিতাস থানা পুলিশ।গত সোমবার বিকেল তিতাস থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান ও ইমরুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বন্দরামপুর গ্রামে অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করে পুলিশ।আটককৃতরা হলো- সাগর (২৬),  হযরত আলী (৩০), মোঃ বাবু (২৩) ,রাসেল (২৭),কাউসার (২৬), সোহেল(৩২),ইসমাইল (২৫), ও কাউসার (২৪)। তাদের নামে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা রুজু করে গতকাল মঙ্গলবার সকালে কুমিল্লা আদালতে প্রেরণ করেছে। 
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ