বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
তিতাস(কুমিল্লা) প্রতিনিধি::
১০ মে ২০ ২৩
৮:০ ৩ অপরাহ্ণ

তিতাসে পৃথক দুটি অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ

কুমিল্লার তিতাস থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো হোমনা উপজেলার মির্জানগর গ্রামের মালেক মিয়ার ছেলে নাছির উদ্দিন (৩৫) ও তিতাস উপজেলার গোপালপুর গ্রামের মিন্নত আলীর ছেলে ইকরাম হোসেন(২২)।

তিতাস থানার উপপরিদর্শক (এস আই)মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে গত মঙ্গলবার রাতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে মাছিমপুর এলাকা থেকে ৬০ পিস ইয়াবাসহ নাছির উদ্দিনকে আটক করে এবং একই উপজেলার গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে চেঙ্গাতলী ব্রীজের ঢাল থেকে ইকরাম হোসেনকে ২০০পিস ইয়াবাসহ আটক করা হয়।

এঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আজ বুধবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ