বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৮ অক্টোবর ২০ ২৩
১১:২৭ অপরাহ্ণ

জিন্দাবাজার থেকে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সিলেট নগরীর জিন্দাবাজার থেকে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মুকুল দাস (৩৫)।

সোমবার সকাল ৭টায় এসএমপি কোতোয়ালী থানা পুলিশের সহযোগিতায় সুনামগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানায়, গ্রেফতার মুকুল দাস সুনামগঞ্জ জেলার নারকীলা গ্রামের মৃত মনিন্দ্র দাশের ছেলে। তার বিরুদ্ধে ২০১৯ সালে মাননীয় অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত সিলেটে এনআই অ্যাক্টে (চেক ডিজঅনার) মামলা করেন সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ স্বপ্নীল ১১নং বাসার বাসিন্দা সত্যেন্দ্র কুমার দাসের ছেলে বিজিত চন্দ্র দাশ।

কোতয়ালী সিআর মামলা নং- ১৭২১/২০১৯। বিচারিক প্রক্রিয়া শেষে সিলেটের মাননীয় যুগ্ম মহানগর দায়রা জজ ২য় আদালত তার বিরুদ্ধে ৫ মাস সশ্রম কারাদণ্ড ও ৭ লাখ টাকা অর্থদণ্ডের রায় দেন।

দায়রা মামলা নং- ১১২/২০২২। পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরোয়ানা মাথায় নিয়ে পলাতক ছিলেন মুকুল দাস। পুলিশ তাকে সোমবার সকালে গ্রেফতার করে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ