বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
বিশ্বনাথ প্রতিনিধি ::
১১ মার্চ ২০ ২৩
২:৫৬ অপরাহ্ণ

বিশ্বনাথে বিদ্যুতের ট্রান্সফরমার চোর চক্রের একজন গ্রেফতার

সিলেটের বিশ্বনাথে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চোর চক্রের একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে মৌলভীবাজারের রাজনগর উপজেলার গড়গাঁও গ্রামের তায়েফ আলীর ছেলে সুবেল মিয়া।

এসময় সুবেলের সাথে থাকা ইলেক্ট্রনিক তার কাটার, প্লাসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে সুবেলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এরআগে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বাগিছা বাজার এলাকা থেকে স্থানীয় জনতার সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানান, গত বছরের নভেম্বরে লামাকাজীতে একটি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হলে বিশ^নাথ জোনাল অফিসের ডিজিএম ছাইফুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা (০৪/১৪.১১.২২ইং) দায়ের করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুবেল স্বীকার করেছে এ ঘটনায় সে জড়িত রয়েছে এবং আরো বেশ কয়েকজনের নামও সে বলেছে।

গ্রেফতার ও সুবেল মিয়াকে জেলহাজতে প্রেরণের সত্যতা জানিয়ে বিশ্বনাথগ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, সে বেশ কয়েক জনের নাম বলেছে। পুলিশ তার তথ্যের ভিত্তিতে কাজ করে যাচ্ছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ