বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি ::
৭ এপ্রিল ২০ ২৩
১০ :১০ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেটের কোম্পানীগঞ্জে ১১ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার টুকেরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কাঞ্চন রবি দাস(৩১) উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের টুকেরগাঁও গ্রামের মৃত সুকলাল রবি দাসের ছেলে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। যার নং-০৮।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, সিলেট জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন স্যারের নির্দেশে কোম্পানীগঞ্জ উপজেলায় অপরাধ দমন, আসামি গ্রেফতার ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তাছাড়া মাদকের প্রসার রোধ ও মাদক পরিবহন ও ব্যবসার কাজে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ