বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
ডেস্ক রিপোর্ট::
৬ মার্চ ২০ ২৩
৬:১৫ অপরাহ্ণ

নছির মিয়া হত্যা মামলায় রিয়াজ ও সৈয়দ নাজিরের যাবজ্জীবন

দক্ষিণ সুরমার লালাবাজারের আলোচিত নছির মিয়া হত্যা মামলায় ১ নং আসামী ভরাউট গ্রামের গৌছ মিয়ার পুত্র রিয়াজ আহমদ ও ২ নং আসামী ফুলদি গ্রামের সৈয়দ সজ্জাদ আলীর পুত্র সৈয়দ নাজির আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

মামলার আরো ১০ আসামীকে অপরাধী সাব্যস্থ করে সাত বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল রোববার সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় প্রদান করেন। রায় শুনানীকালে আসামী পক্ষের আইণজীবি ছিলেন, এডভোকেট হোসাইন আহমদ সেলিম এবং রাষ্ট্রপক্ষের এডভোকেট অর্ধেন্দু শেখর ধর।

সাত বছরের সশ্রম কারাদন্ড প্রদানপ্রাপ্ত আসামীরা হলেন, একই এলাকার শরিফ, সামাদ আহমদ, সমুজ আলী, শাহিন আলী, আলম, জিয়া উদ্দিন লাভলু, এনাম শেখ, উজ্জল মিয়া, মাছুম মিয়া ও শিপন আহমদ। রায়ে উল্লেখ করা হয়, মামলার পলাতক আসামীরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীলের সুযোগ থেকে বঞ্চিত হবেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারী ১ নং আসামী রিয়াজ আহমদের নেতৃত্বে অপর আসামীরা স্থানীয় লালাবাজার বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে ভাংচুর ও লুটপাঠ করে।

ব্যবসায়ীরা বাঁধা দেয়ার চেষ্টা করলে অস্ত্রধারীরা ব্যবসায়ীদের দাওয়া করে এবং হামলা চালায়। ঘটনার সময়ে স্থানীয় ভালকি গ্রামের মখলিছ মিয়ার পুত্র নছির মিয়াকে হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।

এক পর্যায়ে নছির মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন অর্থাৎ ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারী তিনি মারা যান। এ ঘটনায় নছির মিয়ার মামা নিজগাও গ্রামের সত্তার আলীর পুত্র আজির উদ্দিন বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় হত্যা মামলা দায়ের করেন। থানার মামলা নং-২০ এবং জিআর ১১২/১৬।

তারিখ-১৮.০২.২০১৬। মামলার বাদী আজির উদ্দিন অভিযোগ করেন ২নং আসামী সৈয়দ নাজির আলীর পরিবারের সাথে তাদের ভূমি নিয়ে বিরোধ থাকায় তার ভাগ্না নছির মিয়াকে খুণ করা হয়েছে। 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ