বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
১৪ মে ২০ ২৩
৮:১০ অপরাহ্ণ

অপহৃত শিশু নিহাদ উদ্ধারে হোমনা থানা অফিসার ইনচার্জ'র প্রেসব্রিফিং

কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৭ মাসের শিশু মোহাম্মদ নিহাদকে অপহরণ করে পালিয়ে যান প্রতিবেশী ভাড়াটিয়া মাহমুদা বেগম।

অপহরণের মাত্র ৮ ঘন্টার মাথায় হোমনা থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে ও চট্টগ্রামের ডবলমুরিং থানা পুলিশের সহায়তায় চট্টগ্রামের কদমতলী বাসস্ট্যান্ড থেকে শিশু নিহাদকে উদ্ধার এবং অপহরণকারী মাহমুদাকে গ্রেফতার করা হয়।

দ্রুত সময়ের মধ্যে অপহৃত শিশুটিকে উদ্ধার অভিযান সম্পর্কে গতকাল রবিবার বেলা একটায় হোমনা থানায় সাংবাদিকদের সঙ্গে প্রেসব্রিফিং করেন হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম। এসময় সঙ্গে ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন বালা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ