বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
শাল্লা( সুনামগঞ্জ) প্রতিনিধি::
৬ ডিসেম্বর ২০ ২২
৮:৩৭ অপরাহ্ণ

শাল্লায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শাল্লায় চারটি মামলার সাজাপ্রাপ্ত আসামী ইবনে বিন জিলানীকে(৪০) গ্রেফতার করেছে শাল্লা থানার পুলিশ। সোমবার(০৬ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় তথ্য প্রযুক্তির মাধ্যমে ঢাকা মহানগরের কদমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের বাড়ি শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামে। তিনি মৃত গোলাম জিলানীর ছেলে। পুলিশ সুত্রে জানা যায়, ইবনে বিন জিলানী ৪ টি মামলার সাজাপ্রাপ্ত আসামী ও ৯ টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঢাকা মহানগরের কদমতলী এলাকা থেকে এই আসামীকে গ্রেফতার করা হয়। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ৪টি মামলার সাজাপ্রাপ্ত ও ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী জিলানীকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে জালিয়াতিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্ট রয়েছে। তাই তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ