বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি ::
২১ এপ্রিল ২০ ২৩
৫:৫২ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে ভারতীয় মদসহ দুই মাদক বিক্রেতা আটক

সিলেটের কোম্পানীগঞ্জে ৮৯ বোতল ভারতীয় মদসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ এপ্রিল) ভোরবেলায় ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে থেকে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- সুনামগঞ্জ জেলার ছাতক থানার জাউয়া পূর্বপাড়ার ফরাজুল হকের পুত্র মোফাজ্জল মিয়া ও কইতর রাউলি গ্রামের সিরাজ আলীর পুত্র আলাউর রহমান। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক আসাদুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক মখলিছুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় মদ বহনকাজে ব্যবহৃত একটি থ্রী-হুইলার সিএনজিও আটক করা হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, আটককৃতদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ