বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
স্টাফ রিপোর্ট::
১৬ ফেব্রুয়ারী ২০ ২৪
২:২৪ অপরাহ্ণ

পূর্ব শত্রুতার জের ধরে দোকান ভাঙচুর-আগুন: আহত ২জন

পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা একটি দোকান ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়।এ সময় সন্ত্রাসীরা দোকানের পরিচালক ও কর্মচারীকে মারধর করে পালিয়ে যায় এতে প্রায় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

এ ঘটনায় গুরুতর আহত হন জেন্টস ফ্যাশন'র দোকান মালিক সৌমিক আহমেদ জুমান (৩১) কর্মচারী রাহাত আহমদ (২৪)। ১৫ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার রাত ১১টায় ৫/৬জন সন্ত্রাসীরা মোটর সাইকেল যোগে এসে শাহপরান বাজারে জেন্টস ফ্যাশন নামক দোকান ভাঙচুর ও তাদের উপর হামলা চালায় এবং সন্ত্রাসীরা যাওয়ার সময় দোকানে আগুন ধরিয়ে দেয়। তাদের আত্মচিৎকারে আশেপাশের ব্যবসায়ীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এসময় ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেন। ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিভে যায়। দোকানের মালিক ও তার কর্মচারীকে আহত অবস্থায় ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শী মনজুরুল হক একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী জানান, কিছু সন্ত্রাসী দ্রুত মোটরসাইলে এসে দোকানে ঢুকে দোকানের মালিক ও কর্মচারীকে মারধর করে এবং দোকান ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। তখন তিনি ও আরও কিছু লোক এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

তখন তারা দোকান মালিক ও কর্মচারীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যান। পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের শাহপরান রোডে আব্দুস সামাদের মার্কেটে একটি দোকান ঘর বরাদ্দ নিয়ে ব্যবসা করে আসছিলেন দোকান মালিক সৌমিক আহমেদ জুমান।

পূর্ব শত্রুতার জের ধরে গত ১৫ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার রাত ১১টায় ৫/৬জন সন্ত্রাসী মোটর সাইকেল যোগে এসে দোকানের মালিক ও কর্মচারীর উপর হামলা চালিয়ে দোকানপাটে ভাঙচুর করে এবং পরে অগ্নিসংযোগ করে দেয় তারা। এতে দোকানের আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ