৩:২৩ অপরাহ্ণ
ওসমানীনগরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বাড়ীতে হামলা
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে ফেসুবক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বাড়ীতে হামলা চালিয়েছে সরকার দলীয় নেতাকর্মীরা। এসময় বাড়িতে ভাংচুর লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ দুপুর ১২টার দিকে উপজেলার দয়ামীর ইউনিয়নের সিলেট জেলা ছাত্রদল নেতা সাব্বির আহমদের বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
এ সময় সাব্বির আহমদের মা বাবা সহ অন্তত চারজন আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে ছাত্রদল নেতা সাব্বির আহমদ সরকারের প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী ও চাদাবাজি কর্মকাণ্ড নিয়ে তার নিজ নামীয় ফেসবুকে একটি পোস্ট দেন ।
এ পোস্টের জের ধরে একই এলাকার ফয়ছল আহমদ মেম্বার , মামুন চৌধুরী, সাকলাইন মোস্তাক, মোহন আহমদ, ফয়ছল খান, জুবায়ের আমিন আবু বক্করসহ স্হানীয় সরকার দলীয় নেতাকর্মীরা সাব্বির আহমদের বাড়ীতে হামলা ও লুঠপাট চালায়। তাদের সংঘবদ্ধ হামলায় সাব্বির আহমদের মা বাবা সহ চারজন আহত হন।
এ পোস্টের জের ধরে সাব্বির আহমদকে প্রানে মারার হুমকি প্রদান করে। খবর পেয়ে এলাকাবাসী এগিয়ে আসলে সরকার দলীয় নেতাকর্মীরা পালিয়ে যান। এসময় তারা আবার ও সাব্বিরকে প্রানে মারার হুমকি দেয়। সাব্বিরের ভাই দিলাল অভিযোগ করে বলেন, ফয়ছল মেম্বার ও যুবলীগ নেতা মামুনের নেতৃত্বে সরকার দলীয় নেতাকর্মীরা আমাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বসত ঘরে ব্যাপক ভাংচুর করে ঘরে লুঠপাট চালায়। পরিবারের পক্ষ থেকে থানায় মামলা প্রস্তুতি নেওয়া হচ্ছে।