৮:১৭ অপরাহ্ণ
বিশ্বনাথে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা : আদালতে সিআইডির প্রতিবেদন দাখিল
বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মালিক সুমনের (৩৪) বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেছে পুলিশের উপ-পরিদর্শক (সিআইডি)। গত ২৭জুন জেলা ও দায়রা জজ সাইবার ট্রাইব্যুানালে প্রতিবেদনটি দাখিল করেন পুলিশের উপ-পরিদর্শক মো: লানজু মিয়া।
অভিযুক্ত আব্দুল মালিক সুমন উপজেলার দেওকলস ইউনিয়নের সৈয়দপুর (সদুরগাঁও) গ্রামের মো: আব্দুর রাজ্জাকের ছেলে। মামলাটি ২০২১ সালের ১৬ আগষ্টে সিলেট সাইব ট্রাইব্যুানালে দাখিল করেন একই ইউনিয়নের আলাপুর গ্রামের মৃত জাবেদ আলী খানের ছেলে মো: ফজলর খান। (সাইবার পিটিশন মামলা নং-৫০/২০২১ইং)। আদালত অভিযোগটি তদন্ত পূর্বক রির্পোট প্রদানে সিএইডি পুলিশকে নির্দেশ দেন। সিআইডি পুলিশ দীর্ঘ ১বছর তদন্ত শেষে গত ২৭জুন অভিযুক্ত আব্দুল মালিক সুমনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদনে আব্দুল মালিক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(১)/২৯(১)/৩৫(১) ধারার অপরাধে এসএস/সিলেট/কোট৫০-২০২১/১৫৫৮ নং স্বারকে অভিযুক্ত করা হয়। বাদির অভিযোগে বলা হয়, ২০০৯ সাল থেকে জাতীয় দৈনিক মুক্তখবর পত্রিকা ও পরে বিশ্বনাথের আলো ডটকমে সুনামের সহিত কাজ করে আসছেন।
তখন থেকেই বিবাদী বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাদির বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোস্ট করে আসছেন। এক পর্যায়ে বাদি ফজল খান আব্দুল মালিক সমুনকে অভিযোক্ত করে সাইবার ট্রাইব্যানালে মামলা দায়ের করলে (সিআইডি) পুলিশ অভিযোগের সত্যতা পেয়ে বিবাদীর বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।